সিরাজদিখানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ, অর্থ জরিমানা

সিরাজদিখানে ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত অব্যহত রয়েছে। কখনো বাজার মনিটরিং, কখনো অবৈধ মাটি কাটা, কখনো যানবাহনে শৃঙ্খলা আনার প্রয়োজনে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা যাচ্ছে।

এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের ভূমিকা প্রশংসনীয়। তিনি প্রায়ই ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন।

বুধবার(৩ মার্চ) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কৃষি পণ্য বিক্রির দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে সৈকত টেড্রার্স নামে এই দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক চর বিশ্বনাথ গ্রামের আব্দুল কাদিরের পুত্র সায়েদ হোসেনকে মেয়াদ উত্তীর্ন কীটনাশক ও জৈবসার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪১,৫০ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মেয়াদউত্তীর্ন মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিনা জাহান তোরন, এসআই ইমরান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোশারফ হোসেন সহ আরো অনেকে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর