বাঘের বাচ্চা এখন আমাদের সহযোদ্ধা: ইশরাকের প্রশংসায় মিনু

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (২ মার্চ) রাজশাহীতে বিএনইর বিভাগীয় সমাবেশে ইশরাকের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বিএনপির সমাবেশে দলীয় কর্মীকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনার ঘটনায় তিনি ইশরাককে ‘বাঘের বাচ্চা’ বলে সম্ভোধন করেন।

রাজশাহীর সমাবেশে মঞ্চে উপস্থিত ইশরাককে দেখিয়ে মিনু বলেন, আরে বাঘের বাচ্চা। আমাদের সহযোদ্ধা, বড় ভাই রাজপথের লড়াকু সৈনিক সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে ইশরাক, দ্য নিউ জেনারেশন কাম অ্যান্ড দে টেক ওভার দ্য লিডারশিপ অব দ্য কান্ট্রি। বাঘের বাচ্চা এখন আমাদের সহযোদ্ধা।

তিনি আরও বলেন, আমরাও যুদ্ধ করেছি। আমি আজও কথা দিচ্ছি- আমাদের এখানে জনতার মেয়ররা এসেছেন। তাদের সামনে কথা দিচ্ছি- মাতৃভূমি রক্ষায় আবারও লড়াইয়ে নামব। জীবন দিয়ে হলেও গণতন্ত্রকে মুক্ত করব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর