দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৭ জনের।
এছাড়াও নতুন করে আরও ৬১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৫১৫ জন।
বুধবার (৩ মার্চ) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৩৬ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব