নাতিকে ডাব খাওয়াতে গাছে উঠে গাছেই বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত ওই ব্যক্তির নাম দুলাল মল্লিক (৬৫)। তিনি দুই ছেলে ও তিন মেয়ের বাবা।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিজি জানান, সকালে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। ওই সময় তিনি গাছেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং গাছেই আটকে যান। বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়।

পরে তাকে স্থানীয়রা রশির সাহায্যে নামিয়ে হাজীগঞ্জ বাজারে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে রশি দিয়ে উদ্ধার করা হচ্ছে। চারদিকে শত শত শোকাহত মানুষ ভিড় করছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর