বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে খালেদা জিয়ার পক্ষে তার ছোট ভাই শামীম ইসকান্দারের সাক্ষরকৃত ওই আবেদনটি পৌঁছে দেয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি সচিবের দপ্তরে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। এর মধ্যে ১১ মাস বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত বছর ২৫ মার্চ খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর দ্বিতীয় দফায় আবারও ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। যা শেষ হবে চলতি মাসের ২৫ তারিখ।
বার্তাবাজার/নব