বিএনপির ৬ নেতার আগাম জামিন দিলেন হাইকোর্ট

জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৬ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ মার্চ) দুপুরে হাইকোর্টের বিচারপতি রিয়াজউদ্দিন খান ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ৬ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা ও হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর