কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
বুধবার (০৩ মার্চ) দুপুর ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পৌঁছালে পুলিশি ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়া হয়।
এই পদযাত্রায় নেতৃত্ব দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সঙ্গে এই পদযাত্রায় অংশ নিয়েছেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকুসর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, সাংবাদিক সেলিম খান, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/নব