হুইল চেয়ারে বসে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা ডা. জাফরুল্লাহর

কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা চলছে।

এই পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। হুইল চেয়ারে বসে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাচ্ছেন তিনি।

তার সঙ্গে এই পদযাত্রায় অংশ নিয়েছেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকুসর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ড মহাসচিব কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, সাংবাদিক সেলিম খান, রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর