সেরা অনলাইন পারফরমারের সম্মাননা পেলেন প্রভাষক সেলিম জাহাঙ্গীর
শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ভিত্তিক ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নে এবার পাক্ষিক সেরা অনলাইন পারফরমারের সম্মাননা পেয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সেলিম জাহাঙ্গীর।
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প মিশন ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের ফলপ্রসূ উদ্যোগ শিক্ষক বাতায়ন। এর মাধ্যমে তৈরি ডিজিটাল কনটেন্ট, অনলাইনে প্রদান ভিত্তিক কনটেন্ট, সেরা অনলাইন পারফর্মার, সেরা উদ্ভাবক ও বিভিন্ন কনটেন্ট সংরক্ষণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপি, ইউএস এইডের অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে শিক্ষকদের সবচেয়ে বড় পোর্টাল শিক্ষক বাতায়ন ওয়েবসাইটটি চালু হয়েছে।
এ বিষয়ে সেরা পারফরমার সেলিম জাহাঙ্গীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ভিশন ২১ এ বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালের ৯ লক্ষ শিক্ষক, শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হবে। সেই ভিশন কে সামনে রেখে আমি কাজ করে চলেছি। বর্তমান শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
এর আগে তিনি ২০২০ এ ওঈঞ৪ঊ জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন। যাদের সহযোগিতায় তিনি এ সম্মাননা পেয়েছেন তাদেরকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি