হাতিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে এক গৃহবধূকে (২০) গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ মার্চ) দুপুরে আটক ৩ আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তমরদ্দি ইউনিয়নের এজাহারভুক্ত আসামি ফজর আলী প্রকাশ হেলাল (২৫), মো.মিরাজ (২৮), মো. নেজাম (৫০)।

জানা যায়, গত (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার তমরদ্দী ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে গৃহবধূ (২০) তার স্বামীসহ তার ঘরে ঘুমিয়ে পড়ে। রাত অনুমানিক পৌনে ১২টার দিকে তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দেয়ায় গৃহবধূ ঘরের বাহিরে গেলে কিছু বুঝে উঠার আগেই ফজর আলী প্রকাশ হেলাল (২৫) তার মুখ চেপে ধরে ভিকটিমের বাড়ির পশ্চিম পার্শ্বে সাহাব উদ্দিন প্রকাশ কালুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে একই এলাকার আব্দুর রহীমের ছেলে মো. মিরাজ (২৮), মৃত মোয়াজ্জম হোসেনের ছেলে ফজর আলী প্রকাশ হেলাল (২৫), মৃত খোরশেদ আলমের ছেলে মো. নেজাম (৫০) গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মঙ্গলবার (২ মার্চ) ৩ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আলোকে আসামিদের আটক করা হয়েছে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর