জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার(৩ মার্চ) মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ৯ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

এর আগে, ২০২০ সালের ৫ মে র‍্যাব-৩ ও সিপিসি-১-এর ওয়ারেন্ট অফিসার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোট ১১ জনের নামে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর, ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, ‘রাষ্ট্রচিন্তা’র সংগঠক দিদারুল ইসলাম, মিনহাজ মান্নান ইমন, প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, শায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমেকার, স্বপন ওয়াহিদ, শাহেদ আলম ও ব্লগার আসিফ মহিউদ্দিন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামিরা ‘আই এম বাংলাদেশি’ নামে ফেসবুক পেজ থেকে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করতে, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিতেন, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর