খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনা টিকা

খালেদা জিয়া এখনো অসুস্থ। তার স্বাভাবিক চিকিৎসা সরকার নিশ্চিত করলে ও তার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনা ভ্যাকসিন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।

বুধবার(৩ মার্চ) হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন এখনো অসুস্থ, আগে তার শারীরিক অবস্থার আরো উন্নত হওয়া দরকার। সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না।

তিনি আরও জানান, “স্বাভাবিক চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার পরে করোনা প্রতিরোধের ভ্যাকসিন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তার গুলশানের বাসায় যান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর