বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় ২৫ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১১ কোটি ৪৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ও সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৬ কোটি ৪৮ লাখ মানুষ।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪৬০ জন। মারা গেছেন ২৫ লাখ ৪৮ হাজার ৫৭৩ জন ও সুস্থ হয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬২৩ জন।
করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৫৫৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৪৭৬ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৯২৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৩৬১ জন।
মৃত্যুর দিক দিয়ে তিনে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৮৭ হাজার ১৮৭ জন ও আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৯৭ হাজার ১৯৪ জন।
সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থতে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৪৬ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন ও মারা গেছেন ৮ হাজার ৪২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।
বার্তাবাজার/নব