সিইসির নেতৃত্বে বাংলাদেশ থেকে সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে: রিজভী

সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার(৩ মার্চ) সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, মাহবুব তালুকদার ইসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি। সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। সিইসির যে ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না বরং যদি তার মধ্যে ন্যূনতম নিজের অপকর্মর জন্য অনুসূচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।

গাজীপু কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ থেকে সাড়ে ১০ এসে সংক্ষিপ্ত সমাবশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে সমাবেশে হামলা করে।

এ সময় পুলিশ বিএনপির ৪ কর্মীকে আটক করে নিয়ে যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর