এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি, সিএমএইচে ভর্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিডনি সমস্যা ও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থ্যতা নিয়ে ২ সপ্তাহ ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তিনি।

মঙ্গলবার(২ মার্চ) তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে।

জানা যায়, এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় ২ সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম পুরো নাম হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর