নিজেদের তৈরি ঢাল নিয়ে পুলিশের সামনে মিয়ানমারের বিক্ষোভকারীরা

রক্ত বন্যা পেরিয়ে অধিকার আদায়ের সংগ্রামে একাট্টা গোটা মিয়ানমার। পুলিশের গুলি থেকে রক্ষা পেতে নিজেদের বানানো ঢাল নিয়ে পথে নামছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার(২ মার্চ) ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় হেলমেট ও ঘরে বানানো ঢাল নিয়ে পথে নামেন শতাধিক আন্দোলনকারী।

তবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। বিক্ষোভে উত্তাল, দাওয়েই, কালে, লাসিওর মতো শহরগুলো।

ইয়াঙ্গুনের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। এখন পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বজকির এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের কাছে চিঠি লিখেছেন সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘে বক্তব্য দেয়ায় বরখাস্ত কিয়াও মোয়ে তুন।

তিনি লিখেছেন, অবৈধ অভ্যুত্থানের হোতাদের বৈধ প্রেসিডেন্টের নিয়োগ দেয়া কর্তৃপক্ষকে প্রত্যাহার করার অধিকার নেই। তাই তিনিই জাতিসংঘে মিয়ানমারের বৈধ দূত।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর