‘সাত দিনের মধ্যে সরকারের পতন হবে, রাজপথে রক্ত লাগবে’

ঢাকার রাজপথে রক্ত দিলে মাত্র সাত দিনের মধ্যে সরকার পতন করে দেখানো সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুল লতিফ।

মঙ্গলবার (২ মার্চ) বিকালে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন।

ঢাকা থেকে আন্দোলন শুরু করার পরামর্শ দিয়ে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, রাজশাহী, রংপুর, চট্টগ্রামে আন্দোলন করে কিছু হবে না। ঢাকাকে সুসংগঠিত করতে হবে।

এর আগে মঙ্গলবার (২ মার্চ ) বিকালে শুরু হয় এই সমাবেশ। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু।

বিএনপির এই সমাবেশ উপলক্ষে রাজশাহী থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক কর্তৃপক্ষ। যার ফলে সাধারণ যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। তবে মালিকদের দাবি, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর