‘পুলিশের ছেলেদেরকে বিএনপির মিছিলের সামনে রাখবো’

স্কুল কলেজ খোলা হলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সন্তানদেরকে সামনের অংশে রাখা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুন-অর রশিদ।

মঙ্গলবার (২ মার্চ) বিকালে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে পুলিশদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেন।

হারুন বলেন, পরিষ্কারভাবে পুলিশ ভাইদের বলে দিতে চাই- আগামী ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়-কলেজ খুলবে। প্রস্তুত হোন।পুলিশের ছেলে যারা, যারা বিশ্ববিদ্যালয়-কলেজে পড়ালেখা করে। তাদেরকে মিছিলের সামনে আমরা নেব। দেখি পুলিশের লাঠি তাদের গায়ে পড়ে কি না।

নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তাদেরকে (পুলিশের ছেলে) চিহ্নিত করবেন।তাদেরকেই আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে আমরা নিয়ে আসব।

পুলিশদেরকে তিনি বলেন, আপনারা এ দেশের সন্তান। আইন, সংবিধান অনুযায়ী আপনারা চলবেন। পুলিশ কমিশনার, আইন আপনাকে দিয়েছে? কোনো আইনে আপনি রাজশাহীর এই সমাবেশের অধিকার থেকে বঞ্চিত করেছেন?

সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে হারুন বলেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাজশাহীর সংগ্রামী জনতা।আপনারা প্রস্তুত হোন। রাজশাহী থেকে আমরা আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে দেব, ইনশাআল্লাহ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর