আজ মঙ্গলবার টিকাদান কর্মসূচির ২০তম দিন। এই দিনে সারাদেশে আরো এক লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।
এ পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন এবং নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এ হিসেবে প্রতিদিন গড়ে এক লাখ ৬৭ হাজার ৭৫ জন করে মানুষ টিকা গ্রহণ করেছেন।
এদিকে টিকা পেতে আগ্রহ প্রকাশ করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃপক্ষ।
বার্তাবাজার/ই.এইচ.এম