শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগ থেকে নবজাতক উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২মার্চ) দুপুরের দিকে উপজেলা সদর ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্ট এর উপর থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম সামছুর রহমান উপজেলা সদর ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্ট এর উপরে পরিত্যক্ত ব্যাগে একটি ছেলে নবজাতক দেখতে পান। তিনি নবজাতককে দেখেই দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে।

নির্বাহী অফিস সূত্রে জানানো হয়েছে। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য যানা যাবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান বার্তা বাজারকে জানান, যদি কেউ নবজাতকটি দত্তক নিতে চায় তাহলে আগামি ৪ মার্চ সকাল ১১টার মধ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে লিখিত আবেদন করতে হবে।

তিনি বার্তা বাজারকে আরও জানান, শিশুকল্যাণ বোর্ডের জরুরি সভার মাধ্যমে শিশুটির স্থায়ী পরিচর্যার বিষয়টি সুনিশ্চিত করা হবে।

শেখ শাওন আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর