মাদারীপুরের রাজৈরে হাজ্বী আনসার উদ্দিন খান হাফেজী ও নূরানী মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোডিং এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুর ৩টার সময় উপজেলার হাসানকান্দি গ্রামে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন টেকেরহাটের পীর সাহেব আবুল হাসান আনসারী।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসার ইমাম ও প্রিন্সিপালগণ প্রমুখ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজ্বী আনসার উদ্দিন খাঁনের দুই ছেলে হাজ্বী মোঃ মোশারেফ হোসেন খাঁন ও মৃত হাজ্বী মোয়াজ্জেম হোসেন খাঁন। তাদের পিতা-মাতার নামে মাদ্রাসা ও এলাকা ভিত্তিক কবরস্থান করার জন্য প্রায় তিন বিঘা জমি দান করেন।
আকাশ আহমেদ/বার্তাবাজার/হৃ.আর