বিএনপির ব্যানারে নেই খালেদা, নেত্রীকে ছাড়াই চলছে দল!
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসবের উদ্বোধন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১ মার্চ) বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষনেতৃবৃন্দ। ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
উদ্বোধনী অনুষ্ঠানের সবকিছু ঠিক থাকলেও গুঞ্জন শুরু হয় সেখানের ব্যানার নিয়ে। অনুষ্ঠানের ব্যানারে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি থাকলেও ছিল না চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি।
ব্যানারে দলীয় প্রধানের ছবি না দেখে উপস্থিত দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি বিএনপি তাকে ভুলেই গেছে! যদিও, অনুষ্ঠানের শুরুতে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়।
খালেদা জিয়ার ছবি না থাকায় অনেক নেতাকর্মী হতাশা প্রকাশ করেন। কেউ কেউ ধরে নিয়েছেন সরকার খালেদা জিয়ার মুক্তির শর্তে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। সে কারণে হয়তো আজকের অনুষ্ঠানের ব্যানারে ছবি ব্যবহার করা হয়নি।
তবে কারাগারে থাকার পরেও যে নেত্রির সম্মানে একটি চেয়ার খালি রাখা হতো বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে কারাগার থেকে বাইরে থাকার পরেও কেন সেই রীতি মানা হয়নি সেটা দলের নীতিনির্ধারকরা বলতে পারবেন।
উল্লেখ্য, এর আগে সুবর্ন জয়ন্তী পালন উপলক্ষে বছরব্যপী নানান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সেই মোতাবেক ১ মার্চ থেকে শুরু হয়ে ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস, ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটিসহ স্বাধীনতা সংশ্লিষ্ট বিভিন্ন দিবস উদযাপন করবে দলটি।
বার্তাবাজার/এসজে