যেখানেই আমাদের সমাবেশ, সেখানেই পরিবহন বন্ধ: বিএনপি

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

যদিও পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, হামলার আশঙ্কায় তারা যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছেন। তবে বিএনপির দাবি, তাদের সমাবেশ বানচাল করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।

এর আগে খুলনা ও বরিশালে বিএনপির সমাবেশের সময়ও একই রকম ঘটনা দেখা গেছে।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ”আনুষ্ঠানিকভাবে পরিবহন বন্ধ রাখা হয়নি। তবে বিএনপির সমাবেশে এর আগে ঢাকায় গণ্ডগোল হয়েছে।”

”তাই এখানেও যদি কোন ঝামেলা হয়, সেই আশঙ্কায় সোমবার দুপুরের পর থেকেই পরিবহন মালিক-শ্রমিকরা আস্তে আস্তে গাড়ি চলাচল বন্ধ রেখেছে। সকাল থেকে রাজশাহীতে কোন বাস আসছে না, রাজশাহী থেকে যাচ্ছেও না।”

তিনি জানান, বিএনপির সমাবেশ শেষ হয়ে যাওয়ার পরেই আবার যানবাহন চলাচল শুরু করা হবে। সূত্র: বিবিসি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর