নোবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা পাবে করোনা ভ্যাক্সিন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনানুযায়ী বিশ্ববিদ্যালয় খোলার আগে বিশ্ববিদ্যালয়সমূহের সকল আবাসিক হলের শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। এ উপলক্ষ্যে সকল কার্যক্রম শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন।

প্রাথমিকভাবে নোবিপ্রবির আব্দুল মালেক উকিল আবাসিক হলের সকল শিক্ষার্থীর কাছে জাতীয় পরিচয় পত্র/স্মার্টকার্ডের কপি ই-মেইল করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।

মঙ্গলবার (২রা মার্চ) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়া অন্যান্য হলের শিক্ষার্থীদের কাছ থেকেও জাতীয় পরিচয় পত্র/স্মার্ট কার্ডের ছবি আগামী ৭ই মার্চের মধ্যে হল প্রশাসনের মেইলে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ বার্তা বাজারকে জানান, আমরা শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র চেয়েছি। তথ্যগুলো পেলেই আমরা টিকা প্রদানের কাজ শুরু করবো। আশা করছি শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর