ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কর্মকর্তার পদত্যাগের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

ব্রাক্ষণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমানের অপসারণের দাবীতে কলম বিরতি ও মানববন্ধন করেছে ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব। মঙ্গলবার (২ মার্চ) শহরের টি.এ.রোডস্থ ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করেন।

কলম বিরতি ও মানববন্ধনে ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, আর টিভির জেলা প্রতিনিধি আইফাত ইসলাম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সোহেল সরকার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, কোষাধ্যক্ষ আরিফুল হক জুয়েল, সদস্য জাকির হোসেন জিকু, এনায়েত খান, মনিরুজ্জামান মনির, বিজয় টিভির জেলা প্রতিনিধি খাইরুল কবীর, দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি আল আমীন, দৈনিক ইষ্টান মিডিয়ার প্রতিনিধি ফরহাদ সরকার, একুশ আমার পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর ভুইয়া, একুশ আমার আখাউড়া প্রতিনিধি জায়েদুর রহমান, জবস টিভির জেলা প্রতিনিধি ইয়াছিন ও দৈনিক আমাদের বাংলা জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন সোহেল প্রমুখ ।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে অধিকাংশ সাংবাদিকদের নির্বাচন পরিদর্শন কার্ড প্রদান করেননি জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান। রেজিষ্ট্রেশন পাওয়া স্থানীয়-জাতীয় সকল সংবাপত্রে কর্মরত সাংবাদিকদের নির্বাচন পরিদর্শন কার্ড পাওয়া তাদের অধিকার। কিসের জোগ-সাজসে ব্রাহ্মণবাড়িয়ার পৌর নির্বাচনে অধিকাংশ সাংবাদিক নির্বাচনী কার্ড পাওয়া থেকে বঞ্চিত রয়েছে তার জবাব নির্বাচন কর্মকর্তাকে দিতে হবে এবং অবিলম্বে নির্বাচন অফিসার জিল্লুর রহমানের পদত্যাগের দাবী জানাই। যদি আমাদের দাবী পূরণ না হয় তা হলে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর