এমপি মমতাজের বাসা থেকে ফেরার পথে ছাত্রলীগ সেক্রেটারিকে কুপিয়ে হত্যা

আন্তঃকোন্দল জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে মিরুকে।

সোমবার (১ মার্চ রাতে) তাকে কুপিয়ে আহত করা হলে মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ।

সূত্র জানায়, ফারুক হোসেনের সাথে বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল চলে আসছিল সিংগাইর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলালের।

সোমবার (১ মার্চ) রাত ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া দুলাল তার সঙ্গীদের নিয়ে ফারুককে কোপায়। এর পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান জানান, কিলিং মিশনে দুটি সিএনজিতে থাকা পৃথক ৬ জন অংশ নেন। খুনের মোটিভ নিশ্চিত হলেও এখনও কেউ মামলা করেনি। এছাড়া খুনের ঘটনার জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র-সময়টিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর