টেকনাফে ২ বস্তা ইয়াবার চালান উদ্ধার

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ নাফ নদী সীমান্ত এলাকা থেকে ২ বস্তা ইয়াবার বড় চালান উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।এসময় জড়িত কোন মাদককারবারীকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার (বিএন) আমিরুল হক।

এসময় তিনি জানান, গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশ জলসীমা নাফ নদী এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক পাঁচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা ২টি বস্তা ফেলে দিয়ে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তাগুলোতে তল্লাশী করে ২ লাখ ৭৯ হাজার ৬শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবা সমূহের সাথে কারা সংশ্লিষ্ট আছে তা খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও জানান।

রফিক মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর