কর্ণফুলীর শিকলবাহা কালারপোল সেতুতে জাহাজের ধাক্কা, নিখোঁজ ২

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা কালারপোল সেতুর নিচে পুরনো এক পিলারের সাথে ধাক্কা লেগে পাথরবোঝাই ২৯ জন শ্রমিকসহ জাহাজ ডুবে যাওয়ার ঘটনার ঘটেছে। ঘটনায় পর ২৫ জনকে তীরে উঠাতে পারলেও ২ জন শ্রমিক রয়েছে এখনো নিখোঁজ।

মঙ্গলবার (২ মার্চ) ভোরে কর্ণফুলী-পটিয়া উপজেলার শিকলবাহা খালের কালারপোল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বাল্ক হেডে ৭০০টন পাথর ছিল এবং পাথর গুলো পটিয়া-আনোয়ারা সীমান্তের কালীগঞ্জ সেতুর নির্মাণ কাজে নিয়ে যাচ্ছিল। এসময় পাথর বোঝায় বাল্ক হেডে প্রায় ২৯ জন শ্রমিকের মধ্যে ২৪ জন শ্রমিক ও ৫জন ষ্টাফ ছিল বলে জানান স্থানীয়রা। অন্য শ্রমিকরা লাফিয়ে পানিতে পড়ে তীরে উঠতে সক্ষম হয়। ঘটনার পর স্থানীয় ফোরএইচ গ্রুপের শ্রমিক-কর্মচারীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পরে তাদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে কালারপোল এলাকায় একটি পাথরবোঝাই জাহাজ ডুবির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল যায়। এ ঘটনায় জাহাজে থাকা দু’জন এখনো নিখোঁজ রয়েছে এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, এসব এলাকার মানুষের একমাত্র ভরসা কালারপোল সেতুটি ১৯৯৫ সালে নির্মিত হয়। ২০০৭ সালের ১৮ নভেম্বর এস. আলম কোল্ড ষ্টীলের টিনের কয়েল বোঝাইকারী বার্জ এম.ভি. সানলাইটের আঘাতে সেতুটির ৩য় ও ৪র্থ স্পেনটি নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটে। সেতুটির উপর যাতায়াতে ভোগান্তির অন্ত নেই বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ।

সুমম শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর