জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সাভার পৌর ছাত্রদল নেতা সজীব রায়হানের ৩ ভাইকে সাদা পোশাক পরিহত ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে।
এখন পর্যন্ত তাদের কারও কোনো খোঁজ পাওয়া যায়নি অভিযোগ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, সোমবার মধ্য রাতে সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সজীবের বাসায় তল্লাশি চালায়। এ সময় সজীবকে না পেয়ে তার তিন ভাইকে তুলে নিয়ে গেছে তারা
প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে ২৫০ জন অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আসামি করা হয় সাভার পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজীবকে।
বার্তাবাজার/এসজে