মাত্র এক দিনের ব্যবধানে সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের পুর্নগঠিত কমিটি স্থগিত করা হয়েছে৷
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক আহমদ।
তিনি বলেন, আপাতত কমিটি স্থগিত করা হয়েছে৷ দায়িত্বশীলদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও শৃংখলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাবেলকে দল থেকে বহিষ্কার করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরিফ চৌধুরীকে সভাপতি ও কাউন্সিলে নির্বাচিত মোঃ রুহেল আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি পুর্নগঠন করা হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বরাবর জমা দিতে নির্দেশ করা হয়।
ফাহিম আহমদ/বার্তাবাজার/পি