ঘাটাইলে মুক্তিযোদ্ধার বেদখল থেকে নিজ বসতবাড়ি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী গ্রামের সহায় সম্বলহীন বিধবা রহিমা বেগম।
মঙ্গলবার সকাল ১১টায় ঘাটাইল প্রেসক্লাবে ভুক্তভুগী মহিলা পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার স্বামী জমি ক্রয় করার পর ভোগ দখল করতে থাকি। এরই মধ্যে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের ইকরাম উদ্দিন তাঁরা মৃধা নিজেকে মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে আমার স্বামী আব্দুর রশিদের নামে কবলাকৃত জমি বেখল করেন। এ ব্যপারে গত ১৬ ফেব্রয়ারি উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের কাছে দখল কৃত ভুমি মুক্ত করার জন্য লিখিত অভিযোগ দেই। লিখিত অভিযোগের একটি কপি উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট প্রেরন করি। এতে তারা মৃধা ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুর থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এনে তারা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার বসতবাড়িতে হামলা করে ভাংচুর করে।
বিষয়টি ভাইস চেয়ারম্যান কাজী আরজু কে জানালে তারা মৃধা খবর পেয়ে ভাইস চেয়ারম্যানকে মিথ্যা অপবাদ দিয়ে চাঁদাবাজ বলে তার বিরুদ্ধে মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে বিধবার উপস্থিত ছিলেন তার ছেলে কামাল হোসেন, ফিরোজা বেগম, রহিমা বেগম, হাসনা বেগম, শিউলি বেগম, আনেহলা ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফরিদ তালুদার প্রমুখ।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু জানান, আমি বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করলে উল্টো আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে শুনেছি। এমনকি এই জমি নিয়ে তারামৃধা আদালতে মামলা করলে রহিমার স্বামীর পক্ষে রায় হয়।
উত্তম আর্য্য/বার্তাবাজার/পি