আদালতে হাজিরা দেওয়া হল খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় তার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন। মঙ্গলবার (২ মার্চ) মঙ্গলবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এই হাজিরা দেওয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ তার পক্ষ থেকে হাজিরা দেওয়ার আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করলে হাজিরা দেওয়া সম্পন্ন হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া।

হাজিরার কাজ সম্পন্ন হওয়ার পর তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আংশিক অভিযোগ গঠনের শুনানি করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি না হওয়ায় ১৮ মার্চ চার্জ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর