কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে পঞ্চম দফায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নেওয়া হচ্ছে আরও ৩ হাজার রোহিঙ্গাকে।
মঙ্গলবার (২ মার্চ) উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৭৩ জন রোহিঙ্গাকে নিয়ে ২১টি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। দুভাগে ভাগ হয়ে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক এমন তিন হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন। উখিয়ার ট্রানজিট ক্যাম্প থেকে তাদের একটি বড় অংশকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে চার দফায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৭০৩ জন রোহিঙ্গাকে।
বার্তাবাজার/নব