টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টায় বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রানা মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বিপুল কুমার গোস্বামী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর