“বয়স যদি আঠার হয়, ভোটর হতে দেরি নয়” এই স্লোগানে সারাদেশের ন্যয় লক্ষ্মীপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যলয় সামনে জাতীয় পরিচয় বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আইয়ুব মিয়াসহ অন্যান্যরা।
এসময় প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে তাদের ডিজিটাল জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি