দুর্ঘটনার ২ দিন পর মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে নৌযান মালিক পক্ষ উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা জানান, মঙ্গলবার (২ মার্চ) সকাল থেকে ডুবে যািয়া জাহাজটির উদ্ধার কার্যক্রম শুরু করেছে নৌযান মালিক পক্ষ। এজন্য বরিশাল থেকে একটি উদ্ধারকারী ক্রেনসহ সকল সরঞ্জাম ঘটনাস্থলে পৌছেছে।
এদিকে বন্দর চ্যানেল সম্পূর্ণভাবে নিরাপদ ও বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থানরত এমভি জসকো নামক বানিজ্যক জাহাজ থেকে প্রায় ৭শ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য ছেড়ে আসে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮। রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা কবলে পড়ে তলা ফেটে ডুবে যায় জাহাজটি।
এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১২ জন নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠতে সক্ষম হন।
কামরুজ্জামান জসিম/বার্তাবাজার/পি