আজিজ কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

যশোরে অব্যাহত প্রতারণা ও ৭ লাখ টাকা নিয়ে তালবাহানা করার ঘটনায় আজিজ কো অপারেটিভ সোসাইটি লিমিটেড যশোর শাখার প্রিন্সিপাল অফিসারের বিরুদ্ধে সমবায় অফিসে অভিযোগ করেছেন এক গ্রাহক।

অভিযোগ সুত্রে ওই গ্রাহক বার্তা বাজারকে জানায়, এফডিআারের মেয়াদ শেষ হলেও বছরের পর বছর তাকে ঘোরানো হচ্ছে। ভুক্তভোগী ওই গ্রাহক খড়কি মধ্যপাড়ার রফিকুল ইসলাম।

তিনি বলেন, এই আজিজ কো অপারেটিভের প্রিন্সিপ্যাল অফিসার থাকাকালীন তার কথায় উদ্বুদ্ধ হয়ে বাড়ির জিনিসপত্র ছাগল গরু বিক্রি করে টাকা তুলে দেন তার হাতে। তখন জমা দেওয়া মোট টাকার পরিমাণ ছিলো ৭ লাখ ৪০ হাজার। কয়েক দফায় ওই ৭ লাখ ৪০ হাজার টাকার এফডিআর হয়েছিলেন এই ভুক্তভোগী রফিকুল ইসলাম। মূল টাকার দিগুন দেয়া হবে এমন প্রলোভনে পড়ে সব বিক্রি করে টাকা রাখেন। প্রত্যেকটি এফডিআরের বিপরীতে আজিজ কোঅপারেটিভ তাকে চেক ইস্যু করে। কিন্তু বেশিরভাগ এফডিআর মেয়াদপূর্ণ হলেও টাকা ফেরত দেয়া নিয়ে এখন তালবাহানা শুরু করেছে।

তিনি আরো জানান, যশোরাঞ্চলে তার মত আরও অনেক গ্রাহকের ৪ কোটি টাকা আত্মসাৎ করার পায়তারা করছে এই চক্রটি। আর তিনি এই টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

এ ব্যাপারে উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশ বার্তা বাজার কে বলেন, তিনি হুবহু এই ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তিনি দ্রুত মাঠে নামবেন। ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াবেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর