মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর শহরের হাজারিগেট সন্যাসী দিঘিরপাড় এলাকায় মেয়ে সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ফেরদৌস হোসেন (২০) নামে এক যুবক খুন হয়েছে। (বৃহস্পতিবার ১৩ই জুন)দুপুরে ঘটনাটি ঘটেছে। নিহত ফেরদৌস যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার আজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মৎস্য খামারে কাজ করতেন।
নিহতের বন্ধু জনি জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যশোর শহরের হাজারিগেট সন্যাসী দিঘিরপাড় এলাকার আমবাগানে একটি মেয়ে সংক্রান্ত ঘটনায় সাব্বির নামে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সাব্বিরসহ তিনজন ফেরদৌসকে মারপিটের পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রহিমা আক্তার ইন্টার্ন চিকিৎসক জানান,প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় ।
যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা উদঘাটন সহ জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।