সাকিব-মাশরাফির অনুপস্থিতি নিয়ে তামিমের ভাষ্য

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেন তামিম ইকবাল। এবার নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা। অধিনায়ক তামিমের প্রথম বিদেশ সফর এটি।

নিউজিল্যান্ডের মাটিতে কখনোই তাদের হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভাঙতে চায় তামিমরা। এছাড়া দলে নেই সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মত ক্রিকেটার।

সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ও ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে নেই সাকিব। অন্যদিকে বাংলাদেশ দলের পরিকল্পনায় নেই মাশরাফি। তাই এই সিরিজ তামিমের জন্য কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।

তবে এসব নিয়ে ভাবতে চান না তামিম। যারা আছে তাদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি। এ প্রসঙ্গে তামিম বলেন, তারা না থাকলেও আমাদের দলকে এখন তরুণ বলা যাবে না। কারণ দু-একজন বাদে সবাই তিন-চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সবাই পূর্ণশক্তির দল চায়। কিন্তু আমাদের সাথে যারা আছে তারাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর