করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএবং তাঁর স্ত্রী রাহাত আরা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী।
গতকাল সোমবার (১ মার্চ) সকালে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে সস্ত্রীক করোনার টিকা নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে করোনার টিকা নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির একাধিক নেতা।
গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সেদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
বার্তাবাজার/ভি.এস