ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত বুমরাহ!

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ব্যক্তিগত কারণে সিরিজের শেষ টেস্টে খেলবেন না তিনি। তাকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে লড়তে হবে ভারতকে।

কেননা ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা ভারত যদি শেষ টেস্টে ড্র কিংবা জিততে পারে তাহলেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে। আর যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে ফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহর সার্ভিস পাবে না ভারত।

চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুইদল। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বুমরাহকে। এবার ওয়ানডে সিরিজেও অনিশ্চিত তিনি। বুমরাহ না খেললে দলে জায়গা পাবে তরুণ ক্রিকেটাররা।

এদিকে শেষ টেস্ট বুমরাহ না খেলতে কে জায়গা পাবে এ নিয়ে চলছে আলোচনা। ইশান্ত শর্মার সঙ্গে উমেশ যাদব নাকি মোহাম্মদ সিরাজ কাকে দেখা যাবে এ নিয়েই যত আলোচনা।

উল্লেখ্য, আগামী ৪ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর