মেহেরপুরে ২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (১লা ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মেহেরপুরের কামদেবপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে জুল হোসেন জুয়েল (২৫) ও ফতেপুর দক্ষিণ পাড়া এলাকার তয়াক্কেল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
জানা যায়, সোমবার (১লা ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই জসীমউদ্দীন ও এ এস আই আহসান হাবীবের নেতৃত্বে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকা থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী বার্তা বাজারকে জানান, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ তাদের আটক করে।
এবিষয়ে জুয়েল ও সাইফুলের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর