কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের বাবুর বাজার এলাকায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির বৃদ্ধ এক যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালককে আশংকা অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১লা মার্চ) রাত ৯টার দিকে তিস্তা-রাজারহাট সড়কের বাবুর বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের বৃদ্ধের নাম নুরুল ইসলাম (৮২)। তিনি রাজারহাট উপজেলার দূর্গাচরন গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাজারহাটগামী সিএনজির সাথে তিস্তাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী মারা যায়।
রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর