“আলোচনা অনেক হয়েছে, এবার অ্যাকশনের কথা বলেন”

আলোচনা অনেক হয়েছে। এবার অ্যাকশনের কথা বলার জন্য দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর।

তিনি বলেন, এখন আলোচনার আর সময় নেই। এসব রাবিশ। এখন এ্যাকশনের যাওয়ার সময়। কিভাবে এই সরকার থেকে পরিত্রাণ পাওয়া যাবে, পরিকল্পনা করতে হবে।

তিনি আরো বলেন, আলোচনা করে এখন আর কিছু হবে না। এভাবে দাবি আদায় করা যাবে না। দাবি আদায় করতে হবে যুদ্ধ করে। আমাদের দাবি আদায় করতে যুদ্ধের কোনো বিকল্প নেই।

শাহজাহান ওমর সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কী আলোচনা করেন আমি বুঝি না। আমি একজন সৈনিক, আমি জানি কিভাবে যুদ্ধ করতে হয়। এই সরকারের বিরুদ্ধে যুদ্ধের কোনো বিকল্প নেই, যেমন কুকুর তেমন মুগুর হতে হবে।

এছাড়া গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ ছাড়া স্বাধীনতা আসেনি, যুদ্ধ ছাড়া গণতন্ত্রও পাওয়া যাবে না। সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর