৩ দিন ধরে নিখোঁজ নোবিপ্রবি ছাত্র রাকিন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থী ফারহানুজ্জামান রাকিন (২২) গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাড়ি যাওয়ার কথা বলে তিনি মেস থেকে বের হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বন্ধুরা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, রাকিনের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার শ্রীরামপুর গ্রামে। তিনি নোয়াখালী পৌর শহরের রশিদ কলোনিতে শাহাজাহানের বাসায় ৫ম তলায় মেসে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। পরিবার, আত্মীয়-স্বজনদের কেউই তার সন্ধান পাননি।

তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটিও (০১৭৩৯-৪২১৩৩৮) বর্তমানে বন্ধ। ৩ দিন ধরে ছেলে নিখোঁজ থাকায় দিশেহারা তার বাবা-মা। তাঁরা ছেলেকে খোঁজে পেতে সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

রাকিনের সন্ধান পেয়ে থাকলে যোগাযোগ:
০১৭০৯৩১৮৯৮২(বিশ্বজিৎ)
০১৬৮৪৭২৩৮১৬(অপু)
০১৫২১৪৪৭৯৩৫(শান্ত)

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর