বাগানে মিললো অজ্ঞাত এক ব্যক্তির দগ্ধ মরদেহ

মাগুরা সদর উপজেলার দারিয়াপুর গ্রামে নবগঙ্গা নদীর ধারে একটি মেহেগুনি বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় তাকে হত্যার পর পাতার আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

সোমবার (১লা মার্চ) সকাল ৭টার দিকে এলাকাবাসী বাগানের মধ্যে জ্বলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই এবং সিআইডিকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তবে দগ্ধ মরদেহটিকে স্থানীয়রা সনাক্ত করতে পারেনি।

মরদেহের পাশ থেকে একজোড়া জুতা, কয়েক টুকরো খেলার তাস এবং একটি মোবাইল ফোনের ভাঙ্গা অংশ পাওয়া গেছে। জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে ধারণা করছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বার্তা বাজারকে বলেন, দগ্ধ মরদেহটি একজন পুরুষের। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই পুলিশের বিভিন্ন বিভাগ তদন্ত শুরু করেছে।

তাছিন জামান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর