বাঘারপাড়ায় রেহানা হত্যা মামলায় প্রেমিক নয়নসহ অভিযুক্ত ৩

যশোরের বাঘারপাড়া উপজেলার রেহানা হত্যা মামলায় প্রেমিকসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

হত্যা মামলার তদন্ত শেষে সোমবার(১ মার্চ) আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক আব্দুস সালাম।

আদালতে প্রেরণ করা চার্জশিটে অভিযুক্ত তিন আসামিকে আটক বলে দেখানো হয়েছে।

নিহত রেহানা ঝিনাইদাহ হরিনাকুন্ডু থানার চরপাড়া গ্রামের মফিজুল ইসলামে মেয়ে।

অভিযুক্ত আটকৃত আসামিরা হলো নড়াইল জেলা সদরের সিংগীয়া গ্রামের আবুল কালাম বিশ্বাসের ছেলে রেহানার প্রেমিক নয়ন বিশ্বাস, এবং একই এলাকার খাজা মোল্লার ছেলে মিন্টু মোল্লা ও মৃত বাল্লুকচান ওরফে বাকা বিশ্বাসের ছেলে ইমামুল বিশ্বাস।

হত্যা মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ বছর আগে নড়াইল সদরের সিঙ্গিয়া গ্রামের মিরাজের সাথে রেহেনার বিয়ে হয়। মিরাজের মানসিক সমস্যা হলে রেহেনা তার বাবার বাড়ি চরে যায়। এরমধ্যে রেহেনার চাচাত দেবর নয়নের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রেহেনা চাকরি নিয়ে লেবাননে চলে যায়। তার উপার্জিত টাকা দিয়ে নয়নকে মালয়েশিয়া পাঠায়। নয়ন গত ২০২০ সালের ২ মার্চ দেশে ফিরে আসে। নয়ন গাজীপুরের রেহানার ভাড়া বাসায় ওঠে। পরদিন নয়ন বাড়িতে চলে আসে। ২১ মার্চ বিকেলে রেহেনা ঢাকা থেকে বাড়ির উদ্যেশে রওনা হয়। পরে তার মোবাইল ফোন বন্ধ পায় তার স্বজনেরা। পরদিন সকালে বাঘারপাড়ার আরজি বল্লামমুখ গ্রামের বালিয়াডাঙ্গা-বামনহাটির কাঁচা রাস্তার পাশের একটি জমিতে রেহানার গলাটাকা লাশ দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহত রেহেনার মা শাহিদা বেগম বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পান।

এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পিবিআই।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর