মধুখালীতে অগ্নিকান্ডে ৮ দোকান ভস্মীভূত: দেড় কোটি টাকার ক্ষতি

আজ সোমবার সকালে মধুখালী পৌরসভার পাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মো. হারুনর রশিদ, লিটন বিশ্বাস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ্বাস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার, ইমরান মিয়া ও আনোয়ার মিয়া।

এলাকাবাসীর অভিযোগ, বাজারে পানির ব্যবস্থা না থাকার কারণে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান বেশী হয়েছে। বাজারের পাশে একটি সরকারি পুকুর থাকলেও দখলকারীদের কারণে প্রায় ভরাট হয়ে যাচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। পুকুরটি দখল মুক্ত হলে পুকুরে পানি থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হতো ফায়ার
সার্ভিস কর্মীরা।

মধুখালী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝারুল ইসলাম মিলন জানান, মধুখালীতে ফায়ার সার্ভিস থাকার কারণে আমাদের বাজার রক্ষা পেয়েছে। তা না হলে বাজার পুড়ে ছাই হয়ে যেত। অগ্নিকান্ডে এক হাজার মন পাট, ১০০ মন ধান, ৪০ মন মূসুরি, সরিষা ২৫ মন ও হার্ডওয়ারের দোকান, কয়েকটি সেলুনসহ ৮টি ঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটপ শিকদার জানান, আমরা সাড়ে তিন ঘন্টা যাবত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে বাজারের আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় ক্ষতি বেশি হয়েছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটা তদন্তধীন রয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর