মেঘনায় আগামী ২ মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরের মেঘনায় আজ পহেলা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আগামী দুই মাস ইলিশসহ সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল এলাকার প্রায় এক’শ কিলোমিটার এলাকা পর্যন্ত নিষিদ্ধ করা হয়।

এসময় মাছ শিকার, আহরণ, বাজারজাত, বিক্রি করা নিষিদ্ধ। ছোট ইলিশ (জাটকা) সংরক্ষণ ও মৎস্য সম্পদের উন্নয়নের উন্নয়নের জন্য সরকার এ নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা বেলাল হোসেন।

মৎস বিভাগ জানিয়েছে চলতি বছর লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ (বিশ) হাজার মেট্রিক টন। যার বাজার মূল্য ৫০০টাকা কেজি ধরে এক হাজার এক’শ কোটি টাকা। গত বছর ইলিশ উৎপাদন হয়েছে ২১ হাজার ৩৫ মেট্রিক টন।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরকার জেল জরিমানাসহ দুইটি দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর