ভুলে ভরা এনআইডি কার্ড, ভোগান্তিতে জনগণ

দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের দিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু সে পরিচয়পত্রে দেখা যাচ্ছে অসংখ্য ভুল। এ পরিচয়পত্রে দেখা যায় ব্যক্তির নাম ভুল, জেলার নাম ভুল, পোস্ট অফিস ভুল, গ্রাম ভুল ইত্যাদি।

এ ধরনের সমস্যার কারণে বিড়ম্বণায় পরছেন সাধারণ জনগণ। এমন ভুলে ভরা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) স্মার্টকার্ড নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে। সিলেটের মৌলভীবাজারের প্রায় কার্ডেই জেলার বানান ভুল। কারো আবার বাবার নাম, কারো মায়ের নাম, ঠিক নেই। একই সঙ্গে ভুল ছাপা হয়েছে নিজের নামও।

সম্প্রতি সিলেটের শ্রীমঙ্গলে বিতরণ করা হয়েছে স্মার্টকার্ড। কিন্তু অধিকাংশ স্মার্টকার্ড ভুলে ভরা। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছেন নাগরিকরা। প্রবাসী অধ্যুষিত এ উপজেলার মানুষকে এমন কার্ড নিয়ে দেশ-বিদেশে বেশ বিড়ম্বনাতেই পড়তে হবে।

আবার, লালমনিরহাটের আদিতমারীর বালাপুকুর উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক লক্ষ্মীকান্ত রায় করোনা টিকা নিবন্ধন করতে গিয়ে দেখেন ২০১৪ সালের ৩ জুন তিনি মারা গেছেন।

সিরাজগঞ্জের তাড়াশে ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে দিশেহারা শত শত নাগরিক। দিনের পর দিন ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় শত শত নাগরিক জাতীয় পরিচয়পত্রে নামের ভুল, নামের বানান ভুল, ভুল ঠিকানা, বয়সের ভুল, বাবা-মায়ের নামের ভুলসহ নানা ধরনের ভুলের বোঝা নিয়ে অস্বস্তিতে দিন কাটাচ্ছেন।

তাড়াশ পৌর শহরের বাসিন্দা নায়েব আলী জানান, বিভিন্ন সরকারি দপ্তরে ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার এ ভুল সংশোধন করতে গিয়েও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে দ্বিতীয় দফা হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ জনগণের।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর